ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে বুধবার নতুন রেকর্ড হয়েছে। গত তিন দিনের তুলনায় এদিন বেশিরভাগ শেয়ারের দামও আকস্মিকভাবে বেড়ে যায়।
বুধবার সাধারণ সূচক এক শতাংশেরও বেশি বেড়ে দিন শেষে দাঁড়ায় ৮৭২৩.১৮ পয়েন্ট।
বাজার মূলধনেও নতুন রেকর্ড হয়েছে তিন লাখ ৬৩ হাজার পাঁচশ ৯৮ কোটি টাকা। দিন শেষে শেয়ারের লেনদেন দাঁড়ায় ২৪ হাজার সাতশ ৯০ কোটি টাকা।
ব্যাংক, সিমেন্ট ও টেলিযোগাযোগ খাতে শেয়ারের লেনদেন সবচেয়ে বেশি হয়। লেনদেনের তালিকায় শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টিই ছিল ব্যাংকিং খাতের।
একশ ২৬ কোটি টাকা লেনদেন হয়ে ডিএসই'র লেনদেন তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠাটির শেয়ারের দাম বাড়ে আট শতাংশ।
বাংকিং খাতের লেনদেনে এগিয়ে ছিল সাউথ ইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক।
টেলিযোগাযোগ খাতে শুধু গ্রামীণ ফোনের শেয়ারের দাম বেড়েছে। এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ১.৭০ টাকা বেড়ে দিন শেষে হয় ২৩৪.৮০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/২০৪৩ ঘ.
bdnews24