ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চামড়া কিনতে ট্যানারি মালিকরা সোমবার থেকে পাইকারি বাজারে আনাগোনা শুরু করেছেন।
সোমবার ট্যানারি মালিকদের রাজধানীর পোস্তা ও বন্দর নগরী চট্টগ্রামের চামড়ার বাজারে দেখা গেছে বলে পাইকাররা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মালিকরা চামড়ার বাজারে চামড়া দেখাশোনা করেছেন। কোনো চামড়া কেনেননি বলে পাইকাররা জানান।
চট্টগ্রামের চামড়া ব্যবসায়ী খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজ(সোমবার) বাজারে অনেক ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধি দেখা গেছে।
তারা কোনো চামড়া কিনেছে কি না জানতে চাইলে আলম বলেন, "চামড়ার বেচা-কেনা অন্য ব্যবসার মতো তাড়াতাড়ি হয় না। তিন-চার দিন ধরে চামড়া দেখে তার গুণাগুণ যাচাই করে তবেই চামড়া কেনেন ট্যানারি মালিকরা।"
ঢাকার পোস্তার ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্যানারি প্রতিনিধিদেরকে বাজারে দেখা গেছে। তারা আমাদের কষ্ট বুঝেই চামড়া কিনবেন।"
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের প্রতিনিধিরা বাজারে চামড়ার গুণাগুণ যাচাই করছেন।
জুয়েল নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী জানার, টুকটাক বেচা-কেনা হচ্ছে।
গত ১৫ নভেম্বর রাজধানীর ধানমণ্ডিতে এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে চামড়ার মূল্য তালিকা প্রকাশ করে দেশের চামড়া শিল্পের তিনটি সংগঠন।
সংগঠন তিনটি হলো
bdnews24