২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া কারখানাকে ৭০ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে যশোরে একটি চামড়া কারখানাকে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 05:11 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

যশোর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের দায়ে যশোরে একটি চামড়া কারখানাকে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার পরিবেশ অধিদপ্তরের একটি দল এই জরিমানা করে। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অবস্থিত এফএএফ নামের চামড়া প্রক্রিয়াজাতকরণের এই কারখানাটি আকিজ গ্র"পের মালিকানাধীন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানিয়েছেন। ঢাকা থেকে আসা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মনির চৌধুরী সাংবাদিকদের বলেন, এই কারখানার বর্জ্য নদীতে ফেলে মারাত্মক পানি দূষণ করছে তারা। পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটিকে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অধিদপ্তরের মহাপরিচালককে চেকের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। ঢাকা থেকে অধিদপ্তরের এই দলটি শনিবার খুলনায় আসে। তারা এই অঞ্চলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করছেন বলে মনির চৌধুরী জানান। এফএএফ কারখানার একটি শাখার ব্যবস্থাপক বিধান হোড় রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ অধিদপ্তরের একটি দল আজ (রোববার) দুপুরে কারখানা পরিদর্শন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০৫ ঘ.