ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা উন্নয়নে সরকারকে আরো সর্তক হওয়ার তাগিদ দিয়েছে ১৪ দল। একই সঙ্গে ৩০ নভেম্বরের হরতাল প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই জোট।
সরকার গঠনের পর ১৪ দলের চতুর্থ বৈঠক থেকে এই জোটকে আরো সক্রিয় ও সংগঠিত করার সিদ্ধান্তও নেওয়া হয়।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার রাতে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
দ্রব্যমূল বৃদ্ধি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নানা ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপি।
ব্যআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বৈঠক চলে।
সৈয়দ আশরাফ বলেন, "১৪ দল অটুট থাকবে। জেলা পর্যায়ে ১৪ দলকে সক্রিয় ও সংগঠিত করা হবে। প্রত্যেক জেলায় এ জন্য চিঠি পাঠানো হবে।"
আশরাফ আরো জানান, এখন থেকে কেন্দ্রীয় পর্যায়ে প্রতি মাসের শেষ শনিবার ১৪ দলের বৈঠক হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ১৪ দলের বৈঠক থেকে বিভাগীয় সমাবেশের তারিখ চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, "বৈঠকে দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।"
দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ১৪ দলের পর্যবেক্ষণ কী
bdnews24