২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান কোম্পানিকে জাহাজ দুটি হস্তান্তর

জার্মানির গ্রোনা শিপিং লিমিটেডের জন্য নির্মাণ করা পণ্যবাহী জাহাজ দুটি শুক্রবার হস্তান্তর করেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 05:40 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মানির গ্রোনা শিপিং লিমিটেডের জন্য নির্মাণ করা পণ্যবাহী জাহাজ দুটি শুক্রবার হস্তান্তর করেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম ড্রাই ডকে জাহাজ দুটি জার্মান প্রতিষ্ঠানটির প্রতিনিধি মার্কু ভেডরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী দিলীপ বড়