২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 03:53 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সোনালী আঁশ, মিঠু নিটিং, তাল্লু স্পিনিং, সিএমসি কামাল, সাফকো স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, আজিজ পাইপস, বাংলাদেশ অটোকারস, ইউনাইটেড এয়ার, দেশ গার্মেন্টস, ডাক্কা ডাইং ও অ্যাম্বি ফার্মা। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) দেওয়া এক চিঠিতে এসইসি ওই কোম্পানিগুলোর শেয়ার লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তস্থগিতা রাখতে বলেছে। এসইসির এ পদক্ষেপ সত্ত্বেও মঙ্গলবার ডিএসই'র মূল্য সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮৫৫৪.৮২। দিন শেষে ডিএসইতে শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,৭৩৬ কোটি টাকা। এদিন ৫৮টি শেয়ারের দাম বাড়ে এবং ৯৯টি শেয়ারের দর পতন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/২১৪৮ ঘ.