২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি স্থলবন্দরে আমাদানি-রপ্তানি পাঁচদিন বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের হিলি স্থলবন্দরে মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার পুনরায় বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

জয়পুরহাট, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের হিলি স্থলবন্দরে মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার পুনরায় বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বন্দরের আমদানি-রপ্তানিকারকদের সংগঠন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতিমণ্ডলীর সদস্য একথা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচদিন এ বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্য কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না।" পরদিন থেকে বন্দরের কার্যক্রম যথারীতি আবার শুরু হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬১৩ ঘ.