২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ: আখাউড়ায় আমদানি-রপ্তানি চারদিন বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 09:30 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী শনিবার পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বন্দরের ভারপ্রাপ্ত ল্যান্ড কাস্টম অফিসার (এলসিও) মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময়ে ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে কোনো সমস্যা হবে না।" আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল এবং স্থলবন্দর আমদানি- রপ্তানি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি তারা চিঠির মাধ্যমে ভারতের আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫৩০ ঘ.