২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের সার্বিক পরিস্থিতির উন্নতি দাবি সচিবের

সেনা মোতায়েনের পর এক মাসে চট্টগ্রাম বন্দরে পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিংসহ সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন বন্দর সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা মোতায়েনের পর এক মাসে চট্টগ্রাম বন্দরে পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিংসহ সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন বন্দর সচিব। বন্দরের জেটিতে জাহাজের গড় অবস্থানকালও কমেছে বলে দাবি করেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ। একইসঙ্গে সাধারণ পণ্য ডেলিভারি সহজ করতে বন্দরের জেটি বরাদ্দ পদ্ধতিতেও নতুন নিয়ম চালু করা হয়েছে। ছয়টি জেটিতে সাধারণ পণ্য খালাসের জন্য বরাদ্দ থাকলেও তা বাড়িয়ে আটটি করা হয়। জাহাজের সংখ্যা বেড়ে যাওয়ায় এই নতুন নিয়ম চালু করা হয়েছে। বন্দরে সেনা সদস্য মোতায়েনের একমাসের মাথায় শনিবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বন্দর সচিব এসব তথ্য জানান। তিনি জানান, অক্টোবরে সেনা মোতায়েনের আগে যেখানে জাহাজের গড় অবস্থানকাল পাঁচদিনে গিয়ে ঠেকেছিল তা বর্তমানে আড়াই থেকে তিনদিনে নেমে এসেছে। সেনা মোতায়েনের পর বন্দরে কোন ধরনের শ্রম অসন্তোষ নেই বলেও জানান তিনি। তিনি জানান, স