২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গারের শেয়ার কিনেছে বেক্সিমকো

সিঙ্গার বাংলাদেশের সিংহভাগ শেয়ার কিনেছে বেক্সিমকো গ্র"প। বিষয়টি এখন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গার বাংলাদেশের সিংহভাগ শেয়ার কিনেছে বেক্সিমকো গ্র"প। বিষয়টি এখন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সিঙ্গারের ৫৫ শতাংশ শেয়ার কেনার বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি ও তার অংশীদাররা সিঙ্গার এশিয়াকে কী পরিমাণ অর্থ দেবেন সে বিষয়েও বিস্তারিত বলেননি সালমান রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসির) অনুমোদনের বিষয়।" প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা কাঠামোর কোনো পরিবর্তন হবে না জানিয়ে বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান বলেন, "বর্তমান ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট।" "প্রতিষ্ঠানটি দক্ষ ও পেশাদার লোক দিয়ে পরিচালিত হচ্ছে। তাদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা সিঙ্গার বাংলাদেশ টিমের কাজের প্রশংসা করি," বলেন তিনি। ১৯০৫ সালে সিঙ্গার এদেশে কার্যক্রম শুরু করে। মূলত সেলাই মেশিন দিয়েই প্রতিষ্ঠানটি এদেশে খ্যাতি অর্জন করে। পরবর্তিতে তারা আরো বেশ কিছু পণ্য-সামগ্রী বাজারে ছাড়ে। সিঙ্গার ব্র্যান্ডের বিস্তৃত পণ্যতালিকায় রয়েছে রঙিন টেলিভিশন থেকে কম্পিউটার, ওয়াশিং মেশিন থেকে মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার ও রান্নাঘর সামগ্রী থেকে রুম হিটার ও এয়ার কন্ডিশনার এবং মটর সাইকেল থেকে ভ্যাকুয়াম ক্লিনার। ২০০৬ সালে প্রতিষ্ঠানটি গৃহে ও শিল্প ক্ষেত্রে ব্যবহারের উপযোগী কেবল বাজারে আনে। বিক্রয় ও বাজারজাতকরণের অবকাঠামোর ওপর ভিত্তি করে সা