২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বিএমডব্লিউ সেডান কারের বাজারজাত শুরু

বিএমডব্লিউ ৫ সিরিজের সেডান কার বাংলাদেশে বাজারজাত শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 06:23 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএমডব্লিউ ৫ সিরিজের সেডান কার বাংলাদেশে বাজারজাত শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "বিএমডব্লিউ খুব ভালো গাড়ি। বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। তাই এ ধরনের গাড়ি বিক্রিও বাড়বে বলে আমি মনে করি।" অনুষ্ঠানে বিএমডব্লিউ গ্র"প এশিয়া'র ব্যবস্থাপনা পরিচালক জন সেইবার্ট জানান, বাংলাদেশে বছরে প্রায় ১০০টা বিএমডব্লিউ গাড়ি বিক্রি হয়। ভবিষ্যতে এখানে এই গাড়ি বিক্রি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। ১৯৯৫ সিসির বিএমডব্লিউ ৫ সিরিজের সেডান কারের মূল্য ধরা হয়েছে এক কোটি ছয় লাখ টাকা। পাঁচ দশমিক দুই লিটার তেলে এটা গড়ে ১০০ কিলোমিটার যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। বাংলাদেশে বিএমডব্লিউ-এর পরিবেশক এক্সিকিউটিভ মটরস এ গাড়ি বাজারজাত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/ডিডি/০০১৩ ঘ.