২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাবাড়ী ডিপোতে ৬ ঘণ্টা তেল উত্তোলন বন্ধ

যমুনা অয়েল কোম্পানির ডিপো সুপারের (ডিএস) সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে জ্বালানি তেলের বাঘাবাড়ী ডিপোর শ্রমিকরা সোমবার ছয়ঘণ্টা তেল উত্তোলন করতে দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 05:45 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা অয়েল কোম্পানির ডিপো সুপারের (ডিএস) সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে জ্বালানি তেলের বাঘাবাড়ী ডিপোর শ্রমিকরা সোমবার ছয়ঘণ্টা তেল উত্তোলন করতে দেয়নি। সকাল থেকে ডিস্ট্রিবিউটর বণিক সমিতির সদস্যরা ডিপো থেকে তেল উত্তোলন করতে গেলে ট্যাংকলরি শ্রমিকরা বাধা দেয়। পরে স্থানীয় সাংসদ ও প্রশাসনের সমস্যা সমাধানের আশ্বাসে ১২টার দিকে উত্তোলন শুরু হয়। এছাড়া শ্রমিকরা ট্যাংকলরি দিয়ে ডিপোর প্রবেশ পথ ও ঢাকা-পাবনা মহাসড়ক প্রায় দুইঘণ্টা অবরোধ করে রাখে। শ্রমিকদের হাতে স্থানীয় তেল ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মেরাজ উদ্দীন (৩২), মটর শ্রমিক ছাত্তার (৩০) ও প্রভাতকে (৪০) মারধরও করে। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা ২০ নভেম্বরের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাসে ১২টার দিকে অবরোধ তুলে নিলে আবার ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়। শাহজাদপুর উপজেলা জ্বালানি তেল গ্যাস ডিস্ট্রিবিউটর বণিক সমিতির সভাপতি আব্দুল অলিখান ওরফে অরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের কাজ মালিকদের তেল পরিবহন করা। কিন্তু তারা সেটা না করে ট্যাংকলরির সিরিয়াল নিয়ন্ত্রণ করে। মাঝেমধ্যে তেল উত্তোলন বন্ধ করে দিচ্ছে। "তারা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে আমাদের অফিস ভাংচুর করেছে। এ বিষয়ে ট্যাংকলরি শ্রমিক নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে আসন্ন সেচ মৌসুমে তেল সঙ্কট সৃষ্টি হতে পারে।" শাহমখদুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোক্তার হোসেন বলেন, নতুন একটি ট্যাংকলরি তেল উত্তোলন করতে গেলে শাহজাহান সিরাজ ২৫ হাজার টাকার চাঁদা দাবি করে। ১০ হজার টাকা দেওয়ার পর তার গাড়ির সিরিয়াল দেওয়া হয়। বাকি টাকা না দেওয়ায় তার গাড়ি ডিপোতে ঢোকা বন্ধ করে দিয়েছে। যমুনা অয়েল কোম্পানির ডিপো সুপার মো. ইউসুফ আলী অভিযোগ করেন, শ্রমিক নেতা শাহজাহান সিরাজের কয়েকটি অবৈধ কাজে সহায়তা না পাওয়ায় শ্রমিকদের দিয়ে আমার বিরুদ্ধে অন্যায় অভিযোগ তুলে তেল উত্তোলন বন্ধ করে দেন। তিনি অভিযোগ করেন, সিরাজ ডিপোর ভেতর ঘর তুলে ট্যাংকলরি থেকে অবৈধভাবে চাঁদা আদায়, ডিপোর স্পর্শকাতর স্থানে শ্রমিকদের প্রকাশ্যে ধূমপান করা, তেল চুরির দায়ে বরখাস্ত ৯ গার্ডের চাকরি পুনর্বহাল করা, তার ছেলেকে চাকরি দেওয়া এবং তাকে প্রতিমাসে ১০০টি করে এলপি গ্যাস সিলিন্ডার দেওয়ার দাবি করে আসছেন। সিরাজের এসব কর্মকাণ্ডের কথা এই ডিপো সুপার ঊর্ধ