২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেনে রেকর্ডের পরদিনই দর পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে রেকর্ড গড়ার পরদিনই লেনদেন ও সূচকে বড় ধরনের পতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে রেকর্ড গড়ার পরদিনই লেনদেন ও সূচকে বড় ধরনের পতন হয়েছে। গতদিনের চেয়ে লেনদেন ২৯ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ২,২৭০ কোটি টাকা। সোমবার ডিএসই'র প্রধান মূল্য সূচক ৯.৩২ পয়েন্ট কমে দাঁড়ায় ৭৯৪৭.৭৯। রোববার ডিএসইতে লেনদেন হয় ৩,২০৮ কোটি টাকা, যা এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। বাজার বিশ্লেষকরা এ পতনকে 'স্বাভাবিক' বলে আখ্যায়িত করেছেন। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এইমস অব বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা ইওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সম্পর্কে বলেন, "বাজার পর্যালোচনায় দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার ব্যাপারে আগ্রহী এবং এই পরিস্থিতি স্বাভাবিক।" সোমবার প্রায় ৫০ শতাংশ শেয়ারের দাম বেড়ে যায় ও ১১৭টি শেয়ারের দর পতন হয়। ব্যাংকিং খাতের ৬৬ শতাংশ শেয়ারের দাম বাড়ে। তবে ব্যাংক বহির্ভূত অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের শেয়ারের দর পতন হয়। এই খাতে মাত্র ৩৩ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। জ্বালানি খাতে ৭০ শতাংশ কম্পানির শেয়ারের দও পড়ে যায়। শেয়ার লেনদেনের তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল বেক্সিমকো লিমিটেড। এই প্রতিষ্ঠানের লেনদেন দাঁড়ায় ৯৯ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা। দিন শেষে এর শেয়ারের দাম ছিল ৩২৪.৮০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এইচএ/১৮৪৬ ঘ.