২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক সংস্কারের গতি শ্লথ: অর্থমন্ত্রী

প্রশাসনিক সংস্কারের গতি শ্লথ স্বীকার করে এ জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 08:26 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনিক সংস্কারের গতি শ্লথ স্বীকার করে এ জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বলেন, রক্ষণশীল আমলাতন্ত্রের জন্য প্রশাসনিক সংস্কারের গতি অনেক শ্লথ। বাংলাদেশ কম্পিউটর সমিতির আইসিটি ওর্য়াল্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানও অনুষ্ঠানে ছিলেন। তিনি জানান, নভেম্বরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে সাড়ে চার হাজার তথ্যপ্রযুক্তি কেন্দ্র (আইটি সেন্টার) করছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এএএম/এমআই/১৪২৫ ঘ.