২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ৩ রেকর্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তিনটি রেকর্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 11:37 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তিনটি রেকর্ড হয়েছে। মঙ্গলবার দিন শেষে ডিএসই'র লেনদেন দাঁড়ায় ২,৮৩৬ কোটি টাকা। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল গত ৭ অক্টোবর ২,৮০১ কোটি টাকা। মূল্য সূচক গত দিনের চেয়ে ৭৬.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭৮১৭.২৪, যা নতুন রেকর্ড। বাজার মূলধনের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে দাঁড়ায় ৩ লাখ ৩৪ হাজার ৭৭৫ কোটি টাকা। ঢাকার এ পুঁজিবাজারে ৫৪ শতাংশেরও বেশি শেয়ারের দাম বেড়েছে। কমেছে মাত্র ১০৩টি শেয়ারের দর। লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লেনদেন গত দিনের চেয়ে কিছুটা কমে যায়। লেনদেনের তালিকায় এগিয়ে ছিল- তিতাস গ্যাস, প্রাইম ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পাওয়ার গ্রিড লিমিটেড ও পিপল্স লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৭৩০ ঘ.