ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- বাংলাদেশি ৬১টি পণ্যকে ভারত শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
ভারত থেকে ফিরে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, "ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে আমার কথা হয়েছে। নেগেটিভ লিস্ট থেকে ৬১টি পণ্য বাদ দেওয়ার অনুরোধ করেছি আমরা। তারা (ভারত) আশ্বস্ত করেছে, খুব শিগগিরই এটা করবেন তারা।"
৬১টি পণ্যের মধ্যে ৪৭টিই তৈরি পোশাক খাতের বলে জানিয়েছেন তিনি।
ভারতের 'নেগেটিভ লিস্ট' থেকে বাংলাদেশি পণ্যের সংখ্যা কমানোর জন্য কয়েক বছর ধরেই আলোচনা চলছে। আলোচনার এক পর্যায়ে ভারত তাদের বাজারে বছরে ৮০ লাখ পিস তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়।
"নেগেটিভ লিস্ট থেকে ৬১টি পণ্য বাদ দিলে এ সুবিধা আর লাগবে না", বলেন ফারুক খান।
বাণিজ্য স
bdnews24