২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে ডাকাতির চেষ্টা: প্রহরী খুন

রাজধানীর সুত্রাপুরে সোনালী ব্যাংকের ফরাশগঞ্জ শাখায় সোমবার রাতে নিরাপত্তা প্রহরীকে হত্যা করে ডাকাতির চেষ্টা চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 07:21 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সুত্রাপুরে সোনালী ব্যাংকের ফরাশগঞ্জ শাখায় সোমবার রাতে নিরাপত্তা প্রহরীকে হত্যা করে ডাকাতির চেষ্টা চালানো হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ ব্যাংকের ভেতর থেকে নিরাপত্তা প্রহরী ব্যাংক কর্মচারি মো. জব্বার মিয়ার (৪৫) লাশ উদ্ধার করে। সুত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) বিএম ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংকের ভেতরেই জব্বার মিয়ার বিবস্ত্র রক্তাক্ত লাশ পড়ে ছিল। ব্যাংকের বেশ কয়েকটি আলমারি এবং কাগজপত্র তছনছ অবস্থায় দেখা গেলেও ভল্ট অক্ষত রয়েছে। তিনি জানান, পরিচ্ছন্ন কর্মী সকালে ঝাড়