২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এডিপি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ'

দেশের অর্থনীতির জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও এডিপি বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 04:35 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতির জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও এডিপি বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কাছে চলতি অর্থবছরের ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) দেশের অর্থনীতির একটি চিত্র তুলে ধরা হয়। জবাবে প্রধানমন্ত্রী অর্থনীতির চাকা আরো গতিশীল করতে প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়ানোর বিষয়ে তাগিদ দিয়েছেন বলে জানান তিনি। প্রকল্প বাস্তবায়নে জনবলকে প্রধান সমস্যা বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "আমাদের প্রশাসনে দক্ষ জনবালের যথেষ্ট অভাব রয়েছে।" প্রশাসনের অদক্ষতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা পালিয়ে যায় বলেও মন্তব্য করেন মুহিত। তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান প্রমুখ। বৈঠকের পর অর্থমন্ত্রী সচিবালয়ে ব্রিফ করেন। আবুল মুহিত বলেন, "প্রধানমন্ত্রী সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় রেখে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখাতে তিনি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।" একই সঙ্গে দেশের উন্নয়নের কৃষিসহ গ্রামীণ অর্থনীতির প্রতি নজর দেওয়ার তাগিদ দেন তিনি। অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। অর্থবছরের প্রথমার্ধে