২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলার সময় ৭ দিন বেড়েছে

ঢাকার শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরো সাতদিন বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 08:07 AM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরো সাতদিন বাড়ানো হয়েছে। মাসব্যাপী মেলা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা। সময় বাড়ানোয় এখন মেলা শেষ হবে আগামী ৭ ফেব্র"য়ারি। মেলা কর্তৃপক্ষের আবেদনে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফায়জুল হক। এর আগে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেন। মন্ত্রণালয় কর্মকর্তারা জানায়, মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর পক্ষে মেলা কর্তৃপক্ষ সময় বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ মেলা আয়োজন করেছে। এবার মেলায় ১০টি দেশ ও ৪৮৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে আট কোটি টাকা। তবে মেলা আয়োজনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ছয় কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪০০ ঘ.