২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপহারের ছড়াছড়ি

হোটেল শেরাটনে চলমান আবাসন মেলায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রচুর ভিড় দেখা গেছে। গৃহনির্মাণ প্রতিষ্ঠানগুলোর আকর্ষণীয় ডিসকাউন্ট ও অফারে আকৃষ্ট হয়ে মধ্য আয়ের অনেকেই এদিন সেখানে ভিড় জমায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 03:18 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হোটেল শেরাটনে চলমান আবাসন মেলায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রচুর ভিড় দেখা গেছে। গৃহনির্মাণ প্রতিষ্ঠানগুলোর আকর্ষণীয় ডিসকাউন্ট ও অফারে আকৃষ্ট হয়ে মধ্য আয়ের অনেকেই এদিন সেখানে ভিড় জমায়। দেশের গৃহনির্মাণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক এ মেলা গত মঙ্গলবার শুরু হয়েছে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এতে রিহ্যাবের ২৬২ সদস্য ও ছয়টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে মেলায় গৃহনির্মাণ প্রতিষ্ঠানগুলো ফ্রি গিফটের নতুন নতুন ধারণা নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে গৃহস্থালী জিনিসপত্র, গাড়ি, এমনকি হীরার আংটি পর্যন্ত রয়েছে। এছাড়া মেলা চলাকালে প্লট ও ফ্ল্যাট বুকিংয়ের জন্য রয়েছে এক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিশেষ ছাড়ের অফার। আবাসন শিল্পে উপহারের বিষয়টি পুরাতন হলেও রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই) নিয়ে এসেছে নতুন ধরনের উপহার। তাদের যে কোনো প্রকল্পের একটি প্লট বা ফ্ল্যাট বুকিং দিলেই পাওয়া যাবে হীরার আংটি। বিটিআই'র ব্র্যান্ড ম্যানেজার আয়েশা সিদ্দিকি জানান, হস্তান্তরযোগ্য অ্যাপার্টমেন্টের জন্য তারা বিশেষ ছাড়েরও অফার দিয়েছে। কনকর্ড রিয়েল এস্টেট দিয়েছে ব্র্যান্ড নিউ গাড়ির অফার। গুলশান ও বনানীতে তাদের অ্যাপার্টমেন্ট, এমনকি অফিস স্পেস ও দোকানের যারা বুকিং দেবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে দেওয়া হবে ওই গাড়ি। এছাড়া মধ্য আয়ের লোকদের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য 'লেক সিটি স্যাটেলাইট টাউন' নামের একটি প্রকল্পও আছে তাদের। রূপায়ন হাউজিং এস্টেট এক লাখ টাকা ছাড়ের পাশাপাশি দিয়েছে গাড়ির অফার। আশিয়ান সিটি, মোহোনা ডেভেলপমেন্টস, নাসিম রিয়েল এস্টেট তাদের ক্রেতাদের জন্য দিয়েছে ফ্রিজ, টেলিভিশন ও কম্পিউটারের অফার। মিশন গ্র"পস নামের এক নির্মাণ প্রতিষ্ঠান তাদের অ্যাপার্টমেন্ট বুকিংয়ের জন্য দিচ্ছে ঢাকা-কুয়ালালামপুরের বিমান টিকিট। তবে সকল গৃহনির্মাণ প্রতিষ্ঠানেরই মেলা চলাকালে বিশেষ ছাড়ের অফার রয়েছে। বসুন্ধরা গ্র"পের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড দিচ্ছে ১০ শতাংশ পর্যন্ত ছাড়। শেলটেক ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়ের অফার দিচ্ছে তাদের বিভিন্ন প্রকল্পে। আমিন মোহাম্মাদ গ্র"প তাদের সেঞ্চুরি কুয়াকাটা মডেল টাউন প্রকল্পে বুকিংয়ের জন্য পাঁচ শতাংশ ছাড়ের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে লাখ টাকা পর্যন্ত উপহারের অফার দিচ্ছে। প্রতিশ্র"তি রক্ষার ব্যর্থতা: নির্মাণ প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছে সময়মতো প্লট বা ফ্ল্যাট হস্তান্তর করতে না পারার জন্য দায়ী করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) 'লাল ফিতাকে'। "অন্যতম বড় কারণ পরিকল্পনা অনুমোদনে রাজউকের অসুবিধাজনক নীতি", বলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নসরুল হামিদ। সরকার সময়মতো প্রয়োজনীয় সেবা দিতে না পারায় ডেভেলপারদের ক্রেতাদের তোপের মুখে পড়তে হয় বলেও তিনি অভিযোগ জানান। হামিদ রিয়েল এস্টেট করপোরেশনের শীর্ষ কর্মকর্তা নসরুল জানান, জমির উচ্চমূল্য এবং বাজারজাতকরণের স্থানের অভাবেও আবাসন শিল্পের অগ্রগতি বিঘি