২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বিনিয়োগ সুবিধার অভাব রয়েছে মনে করেন না অর্থমন্ত্রী

দেশে বিনিয়োগের সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে মনে করেন না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ ৩ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 06:08 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিনিয়োগের সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে মনে করেন না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ ৩ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থ মন্ত্রী বলেন, "দেশে বিনিয়োগের সুযোগ-সুবিধার অভাব রয়েছে- তা আমি গ্রহণ করি না। অভাব রয়েছে বিদ্যুৎ ও জ্বালানির।" সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অপু উকিলের অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, "মুদ্রানীতির কারণে বেসরকারী খাতে ঋণের প্রবাহ কমে যাচ্ছে - এই বিবৃতিটি আদৌ সত্য নয়।" তিনি জানান, মুদ্রাবাজারে বর্তমানে অতিরিক্ত তারল্য বিরাজ করছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্যের পরিমাণ ২০০৮ সালের জুন মাসে ছিল ১২৯ দশমিক ৮৯ বিলিয়ন টাকা। তা বেড়ে ২০০৯ সালের জুন মাসে দাঁড়ায় ৩৪৭ দশমিক ৬২ বিলিয়ন টাকা। আরেক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রণোদনা প্যাকেজে সংশোধন ও সংযোজন হবে। তিনি আরও জানান, সরকার খুব শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট ছাপার ব্যবস্থা নিচ্ছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এইচএ/১২১৭ ঘ.