আবদুর রহিম হারমাছি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা,সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সরকার গঠিত টাস্কফোর্সের আগামী বৈঠকে প্রণোদনার বরাদ্দ অর্থের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী বুধবার অনুষ্ঠেয় এ বৈঠক হবে টাস্কফোর্সের দ্বিতীয় সভা। প্রায় ছয় মাস আগে এর প্রথম বৈঠকটি হয়।
টাস্কফোর্সের প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
মন্ত্রী জানান, বৈঠকে মন্দার প্রভাব ঠেকাতে চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটে যে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তা কোন খাতে বিভাবে ব্যয় করা হবে বা আদৌ প্রয়োজন হবে কিনা- সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বৈঠকের সিদ্ধান্তের আলোকেই প্রয়োজন হলে ঘোষণা করা হবে 'বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় দ্বিতীয় পর্যায়ের প্রণোদনা প্যাকেজ'।
প্রয়োজন না হলে গত এপ্রিলে ঘোষিত প্রণোদনা প্যাকেজই রিভিউ (পর্যালোচনা) করা হবে বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুহিত বলেন, "প্রণোদনা প্যাকেজ একটি চলমান প্রক্রিয়া। যতোদিন প্রয়োজন হবে এ প্যাকেজের আওতায় ক্ষতিগ্রস্ত খাতগুলোকে আর্থিক ও নীতিগত সহায়তা দেওয়া হবে। তবে যে সব খাতে সহায়তার প্রয়োজন নেই তাদের এ প্যাকেজের আওতায় কোনো সহায়তা দেওয়া হবে না।
সরকার গত ১৮ মার্চ বিরোধীদল, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে অর্থমন্ত্রীকে আহবায়ক করে ২৭ সদস্যের উচ্চ পর্যায়ের এই টাস্কফোর্স গঠন করে। ২৪ মার্চ টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
ঐ বৈঠকের সুপারিশের আলোকেই ১৯ এপ্রিল সরকার ৩৪২৪ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর পর টাস্কফোর্সের আর কোনো বৈঠক হয়নি।
গত এপ্রিলে ঘোষিত প্রণোদনা প্যাকেজে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প খাতকে আর্থিক সহায়তা না দেওয়ায় অসন্তষ্ট হয় এ শিল্প খাতের মালিকদের প্রধান দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তৈরি পোশাক খাত তখন পর্যন্ত অন্য খাতের তুলনায় কম ক্ষতিগ্রস্ত ছিল।
এর পর ২০০৯-১০ অর্থবছরের বাজটে মন্দা মোকাবিলার জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখায় তারা কিছুটা খুশি হন। স
bdnews24