ফারুক ইকবাল, চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রাম বন্দরের বহুমূখী জেটি 'চিটাগাং কন্টেইনার টার্মিনাল'(সিসিটি) এর সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিংয়ের ব্যাপারে আইন মন্ত্রণালয় আইনি ব্যাখ্যা ও মতামত দিয়েছে। তাদের ব্যাখ্যা দৃশ্যত এ কাজের জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এছাক ব্রাদার্স ইন্ডাট্রিজ লিমিটেডের অনুকুলে যায়।
আইন মন্ত্রণালয় মন্তব্য করেছে, বিধি অনুযায়ী উম্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত হয়নি এমন কোন ঠিকাদারকে দিয়ে সমঝোতার ভিত্তিতে কাজ করানো আইনসম্মত নয়।
গত ৭ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের মতামত সম্বলিত নথি নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আইন মন্ত্রণালয়ের এ মতামতের পরিপ্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা জানতে চাইলে বন্দর সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের কাছে আজ পর্যন্ত সিসিটি বিষয়ে মন্ত্রণালয়ের নতুন কোনো আদেশ বা নির্দেশ আসেনি।"
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল স্বাক্ষরিত ঐ নথিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রশ্নে মতামত দেওয়া হয়েছে, সর্বনিু দরদাতা হওয়ায় এছাক ব্রাদার্সের সঙ্গে চুক্তি সম্পাদনের পর সুস্পষ্ট কারণ ছাড়া সিসিটি পরিচালনার দায়িত্ব বুঝিয়ে না দেওয়াতে ঐ প্রতিষ্ঠানের 'বৈধ অধিকার' ক্ষুণ
bdnews24