২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবহৃত উপকরণ দিয়ে শিশুদের স্কুল ব্যাগ বানিয়ে দেবে ওয়ারিদ

বিলবোর্ডের বাতিল আবরক প্লাস্টিক (ফ্লেক্স) দিয়ে স্কুলব্যাগ তৈরি করে সুবিধাবঞ্চিত ১২ হাজার শিশুর মধ্যে বিতরণের উদ্যোগ নিয়েছে ওয়ারিদ টেলিকম। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনীর ফারুকী। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নিচ্ছে ওয়ারিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলবোর্ডের বাতিল আবরক প্লাস্টিক (ফ্লেক্স) দিয়ে স্কুলব্যাগ তৈরি করে সুবিধাবঞ্চিত ১২ হাজার শিশুর মধ্যে বিতরণের উদ্যোগ নিয়েছে ওয়ারিদ টেলিকম। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনীর ফারুকী। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নিচ্ছে ওয়ারিদ। সংবাদ সম্মেলনে মুনীর ফারুকী বলেন, "এই প্রকল্প ওয়ারিদকে দু'টি উদ্দেশ্য পূরণে সহায়তা করবে। প্রথমত বিলবোর্ডে ব্যবহৃত সামগ্রী পরিষ্কার ও পুনঃপ্রক্রিয়াজাত করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ। দ্বিতীয়তঃ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণে সহায়তা।" তিনি জানান, কম ব্যবহার, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ এই দর্শন থেকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ঈদের পরপরই এই ব্যাগ দেশের ছয়টি বিভাগে শিশুদের বিতরণ করা হবে। এরপর একটি উপস্থাপনায় ওয়ারিদের বিপণন বিভাগের প্রধান আসিফ আহমেদ জানান, বিজ্ঞাপনের জন্য প্রতি বছর শুধুমাত্র ওয়ারিদ টেলিকম ২ লাখ ১০ হাজার বর্গফিট পাতলা প্লাস্টিক ব্যবহার করে। এই পরিমাণ প্লাস্টিক দিয়ে তিনটি ফুটবল মাঠ ঢেকে দেওয়া যায়। সাধারণত এই প্লাস্টিকগুলো ব্যবহারের পর পুড়িয়ে ফেলা হয় বা যত্রতত্র ফেলা দেওয়া হয়। গত দু'বছরে ওয়ারিদের বিজ্ঞাপনে ব্যবহৃত প্লাস্টিকগুলো পুনঃপ্রক্রিয়াজাত করে শিশুদের জন্য ব্যাগ বানানো হচ্ছে। তিনি বলেন, "পৃথিবীকে সবুজতর করার বৃহত্তর প্রয়াসে এটি ওয়ারিদের একটি ক্ষুদ্রতর উদ্যোগ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫২ঘ.