ঢাকা,সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দুই হাজার ৮৩৮ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অনুমোদিত প্রকল্পগুলো হলো দুই হাজার ৭৭ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেডের 'সিদ্ধিরগঞ্জ ৩০০ মেগাওয়াট গ্যাস টারবাইন পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্প', ১৬৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের ' 'গৌরনদী-আগৈলঝড়া-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়ক উন্নয়ন (গোপালগঞ্জ বাস টার্মিনাল সংযোগ সড়কসহ) প্রকল্প', ৩০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রাইফেলস এর 'বিডিআর এর জন্য সীমান্তে ৩০টি বিওপি নির্মাণ ও ব্যাটালিয়নগুলোর অভ্যন্তরীণ ২৪ কিলোমিটার রাস্তা নির্মাণ (সংশোধিত) প্রকল্প', ৫৫ কোটি টাকা ব্যয়ে 'গোপালগঞ্জ পৌরসভার মরা মধুমতি নদী পুনর্বাসন ও পার্শ
bdnews24