ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনীতিক সঙ্কটে নিট পোশাক রপ্তানি কমে গেছে এবং বিশ্ববাজারে দরপতনের ক্রমবর্ধমান চাপে আগামীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ নিট পোশাক রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে রোববার এক সাক্ষাৎকারে নিট পোশাক রপ্তানি খাতের এমন অবস্থার কথা তুলে ধরেন তিনি। তবে একইসঙ্গে তিনি বলেন, সরকারি সহায়তা পেলে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, ২০০৮-২০০৯ অর্থবছরে ৬৪২৯ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলারের নিট পোশাক রপ্তানি হয়, যা ছিল দেশের মোট রপ্তানির ৪১ দশমিক ৩০ শতাংশ। কিন্তু তখন প্রবৃদ্ধির হার কমে গিয়েছিল।
বিগত ১০ বছরে পোশাক রপ্তানির গড় প্রবৃদ্ধি ছিল ২৬ দশমিক ৭৮ শতাংশ। কিন্তু ২০০৮-২০০৯ অর্থবছরে তা ছিল মাত্র ১৬ দশমিক শতাংশ। আর এর আগের অর্থবছরে এ হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ।
বিকেএমইএ সভাপতি জানান, গত অর্থবছরের প্রথম তিন মাসে নিট পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৫২ দশমিক ০৫ শতাংশ। কিন্তু শেষ নয় মাসে সে প্রবৃদ্ধি কমে পৌঁছায় মাত্র ৬ দশমিক ২৯ শতাংশে।
বিশ্ববাজারে নিট পোশাকের দরপতন এখন একটি বড় ইস্যু জানিয়ে তিনি বলেন, "জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও ইতালির মতো বড় বড় আমদানিকারক দেশের বায়াররা বাংলাদেশ থেকে যেসব পণ্য আমদানি করে থাকে সেগুলোর মূল্য কর্তনের জন্য চাপ দিচ্ছে।
"এমনকি ২০০৩-২০০৪ সাল থেকে বাংলাদেশের নিট পোশাক আমদানিকারকদের তালিকার শীর্ষে থাকা জার্মানির বায়াররাও কম দামে পণ্য কিনতে চাচ্ছে। তবে বিভিন্ন সমস্যার কারণে তাদের পক্ষে দাম কমিয়ে দেওয়া কঠিন।
"তাই আমরা অল্প কিছু অর্ডার পাচ্ছি।"
রপ্তানি কমলেও ২০০৮-২০০৯ অর্থবছরে ভারতকে পেছনে ফেলে নিট পোশাক রপ্তানির বিশ্ববাজারে তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ।
তবে ভারত ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তারা এখন কেন পেরে উঠছে না রোববার তা ব্যাখ্যা করেন বিকেএমইএ সভাপতি।
তিনি বলেন, নিট পোশাক শিল্পের সঙ্গে সম্পর্কিত অন্যান শিল্প না থাকা এবং র কটন ও ডাইস কেমিকেলের মতো কাঁচামালের পাশাপাশি মেশিনারিজের ঘাটতি হচ্ছে এই শিল্পের প্রধান সীমাবদ্ধতা।
"তাই কম রেটে আমরা সব অর্ডার নিতে পারছি না। কিন্তু নিজস্ব কাঁচামাল ও স্বল্পমূল্যের মেশিনারিজ থাকায় ভারত ও চীন পারছে।"
শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে থাকতে বাংলাদেশি উদ্যোক্তাদের সরকারি সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বিকেএমইএ প্রধান বলেন, "আমরা ক্ষতিগ্রস্ত শিল্পগুলোর জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে কিছু অংশ দিয়ে আমাদের সাহায্য করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছি।"
এ পর্যায়ে ফজলুল হক প্যাকেজের ওই অর্থ কোন কোন খাতে কীভাবে বরাদ্দ দেওয়া হবে সে বিষয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি বৈঠক হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স
bdnews24