২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিম আমদানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ভারত থেকে ডিম আমদানির প্রতিবাদে শুক্রবার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত করেছে পোল্ট্রি ব্যবসায়ীরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত থেকে ডিম আমদানির প্রতিবাদে শুক্রবার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত করেছে পোল্ট্রি ব্যবসায়ীরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে রাজশাহী জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক মাকসুদুল হক, যুগ্ম-সম্পাদক এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন। পোল্ট্রি ব্যবসায়ীরা বলেন, বিগত সময়ে বার্ড ফ্লুতে রাজশাহীর প্রায় ২০ হাজার পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়। ফলে এসবের সঙ্গে সংশ্লিষ্ট দেড় লক্ষাধিক মানুষ বেকার হয়ে পড়েছে। অবিলম্বে ডিম আমদানি বন্ধ করে দেশের পোল্ট্রি শিল্পকে রক্ষার দাবি জানান তারা। রাজশাহী জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতা ও উদয় পোল্ট্রি ফার্মের পরিচালক এনামুল হক বলেন, ডিম উৎপাদন, বাজারজাত করণ, লেবার, ফড়িয়া, পোল্ট্রি খাবার, পোল্ট্রি ওষুধ, মুরগি বিক্রি, পরিবহন সব মিলিয়ে রাজশাহী জেলাতেই অন্তত ৬ লাখ মানুষ জড়িত এ শিল্পের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.