২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমইএ'র দাবি কোনোভাবেই মানার নয়: মুহিত

মন্দা মোকাবেলার প্রণোদনা প্যাকেজ থেকে ঈদে শ্রমিকদের বেতন-বোনাসের জন্য অর্থ চাওয়ায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আবদুর রহিম হারমাছিকে বলেন, শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সঙ্গে প্রণোদনা প্যাকেজের কোনও সম্পর্ক নেই। তাদের (বিজেএমইএ) এ দাবি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্দা মোকাবেলার প্রণোদনা প্যাকেজ থেকে ঈদে শ্রমিকদের বেতন-বোনাসের জন্য অর্থ চাওয়ায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সঙ্গে প্রণোদনা প্যাকেজের কোনও সম্পর্ক নেই। তাদের (বিজেএমইএ) এ দাবি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুক্রবার সিলেট থেকে অর্থমন্ত্রী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। ব্যবসা খারাপ হওয়ার অজুহাত দেখিয়ে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের মন্দা মোকাবেলায় ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে ৩ হাজার কোটি টাকা চেয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিজিএমইএ। তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছে, বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের কারণেও তাদের ব্যবসার বেশ ক্ষতি হচ্ছে। এজন্য ক্ষতিপূরণও চেয়েছে তারা। বিজেএমইএ'র দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "ঈদের আগে তাদের এ ধরনের পদক্ষেপ মোটেই ভালো লক্ষণ নয়। গ্যাস-বিদ্যুৎ সঙ্কটের কথা বলে তারা যে দাবি করেছে, তা গ্রহণযোগ্য নয়। বিদ্যুৎ ও গ্যাস সমস্যা এ দেশে নতুন নয়। এ সঙ্কট উত্তরণে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।" আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে ৩ হাজার কোটি টাকা চেয়ে বিজেএমইএ সভাপতি সালাম মুর্শেদী সংবাদ সম্মেলনে বলেন, "স