২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডে আগামী বছরই চালু হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার

ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডে আগামী বছর থেকেই চালু হচ্ছে দুটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি)। বর্জ্য পরিশোধনে এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এটাই প্রথম। এর ফলে ইপিজেড দুটির আশপাশের এলাকায় পানি দূষণ অনেকটাই কমবে। জানাচ্ছেন প্রবীর কুমার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 09:20 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

প্রবীর কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা ও চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) আগামী বছর থেকে দুটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) চালু হচ্ছে। বর্তমানে এ দুটি ইপিজেড থেকে তরল বর্জ্য সরাসরি নিষ্কাশিত হওয়ায় জলাশয়ে পানি দূষণ ঘটাচ্ছে। তবে আগামী বছর থেকে নিষ্কাশণের আগে তরল বর্জ্য পরিশোধনের জন্য ইপিজেডের শিল্প কারখানাগুলো সিইটিপি ব্যবহারের সুযোগ পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ (পিপিপি)'র অধীনে এ প্রকল্প দুটি বাস্তবায়ন করা হবে। ঢাকা ইপিজেডে এ প্ল্যান্ট স্থাপনের দায়িত্ব পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক ডি-ওয়াটার সিইটিপি ইকো সিস্টেম বিডি লি. আর চট্টগ্রামে প্ল্যান্টটি স্থাপন করবে চিটাগাং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস লি.। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ) এর সহযোগিতায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে অর্থায়ন করছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি), যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডি এবং ইউরোপীয় কমিশন (ইসি)। ডিইপিজেডে বর্জ্য শোধনাগার স্থাপনে ৫০ লাখ ডলার এবং সিইপিজেডে বর্জ্য শোধনাগার স্থাপনে ৭০ লাখ ডলার ব্যয় ধরা হয়েছে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) এ বছরের এপ্রিল মাসে বর্জ্য শোধনাগার স্থাপনের কাজ শুরু হয় এবং এতে বিশ্বে প্রথমবারের মতো ইলেক্ট্রো কনটামিন্যান্ট রিমুভ্যাল (ইসিআর) যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) এ প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয় গত জুলাই মাসে, যাতে বায়ো-ফিজিক্যাল এবং রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আইএফসি'র পরিবেশ বিষয়ক পরামর্শক পিটার নিয়েডারবারগার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে রং ও অন্যান্য রাসায়নিক পরিশোধন না করেই জলাশয়ে নিষ্কাশন করা হয়। এতে করে আশপাশের এলাকার হাজার হাজার মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, বাংলাদেশে আইন থাকলেও অধিকাংশ কারখানায় নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। আবার এটাও শোনা যায় যে অনেক কারখানার বর্জ্য শোধনাগার থাকলেও নিয়মিত তা ব্যবহার করে না। পিটার বলেন, "ইপিজেডগুলোর পরিবেশ উন্নয়নে বেপজা যে অঙ্গীকার করেছে তা প্রশংসনীয় এবং এটি সফল হলে তা পুরো দেশের জন্য একটি মডেল হতে পারে।" বেপজার সদস্য (অর্থ) আ ক ম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিইপিজেড থেকে ডাইং ও ওয়াশিং প্ল্যান্ট থেকে প্রতিদিন ১ কোটি ২০ লাখ গ্যালন বর্জ্যমিশ্রিত পানি নিষ্কাশিত হয়। তিনি বলেন, "২৫টিরও বেশি কারখানার নিজস্ব ইটিপি থাকলেও অধিকাংশ কারখানা নিয়মিত তা ব্যবহার করে না কারণ এতে ব্যয় বেড়ে যায়। প্রতি ১ হাজার গ্যালন পানি পরিশোধনের জন্য খরচ হয় ৬০ টাকা। আর সিইটিপি স্থাপন হলে প্রতিটি কারখানাকে ৪০ টাকা করে দিতে হবে।" মাহবুবুর বলেন, "২০০৫ সালে পাঁচটি সিইপিটি স্থাপনের জন্য সরকারকে প্রস্তাব দেয় বেপজা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অবহেলার কারণে এ কাজে অগ্রগতি থেকে যায়।" ডি-ওয়াটার'র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে আমরা ডিইপিজেডে সিইটিপি স্থাপনের কাজ শুরু করেছি। যা বাংলাদেশে এই প্রথম। এতে আমাদের সহায়তা করছে সিঙ্গাপুরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের যন্ত্রপাতি নির্মাণকারী ইকো সিস্টেম লিমিটেড।" তিনি বলেন, "গত এপ্রিলে এ প্রকল্পের কাজ শুরু হলেও আকস্মিক অতি বৃষ্টির কারণে প্রকল্পের প্রাথমিক কাজে কিছুটা বিলম্ব হয়। তবে আগামী বছর নাগাদ কাজ শেষ করার বিষষে আমরা আশাবাদী।" চিটাগাং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখন প্ল্যান্টের মূল কাঠামো তৈরি করছি। আশা করছি, আগামী বছরের জুলাই মাস থেকে এটি চালু করা যাবে।" পরিবেশবাদী সংগঠন বেলা ও বাংলাদেশ মানবাধিকার সংস্থার আবেদনে ২০১০ সালের জুনের মধ্যে ট্যানারিসহ সব কারখানায় বর্জ্য পরিশোধনাগার স্থাপনের জন্য গত ২৩ জুন হাইকোর্ট নির্দেশ দেয়। একইসঙ্গে পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ ছাড়া নতুন কোনও কারখানা যাতে স্থাপিত না হয় তা নিশ্চিত করতে শিল্প সচিবের প্রতিও নির্দেশ দেওয়া হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়