২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নয় কর্মকর্তাকে বরখাস্ত

'শ্রেডিং শাখা'র ২৮ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুস সাত্তারসহ নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

খুলনা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'শ্রেডিং শাখা'র ২৮ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুস সাত্তারসহ নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের মানব সম্পদ উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক সুধীর চন্দ্র দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টায় খুলনা কার্যালয়ে ফ্যাক্সে পাঠানো হয়। বরখাস্তকৃত মহাব্যবস্থাপক আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের চিঠি আমি পেয়েছি।" তিনি জানান, বরখাস্তের পেছনে আরও অনেক কারণ আছে। তবে বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করে আব্দুস সাত্তার। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের খুলনা কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, সাময়িক বরখাস্ত হওয়া অপর কর্মকর্তারা হলেন- উপ পরিচালক সৈয়দ শফিকুর রহমান, উপ ব্যবস্থাপক মোজাম্মেল হক, সহকারী ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, কোহিনুর আক্তার, শিউলি বিশ্বাস, আশক কুমার সেন, রেহানা আক্তার ও কর্মকর্তা বজলুর রহমান। ব্যাংকের এই কর্মকর্তা জানান, স