২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নারী উদ্যোক্তাদের বাণিজ্য প্রদর্শনী সোমবার শুরু

রাজধানীতে নারী উদ্যোক্তাদের ছয় দিনব্যাপী এক বাণিজ্য প্রদর্শনী শুরু হচ্ছে সোমবার। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের তৈরি পোশাক ও অন্যান্য ফ্যাশন সামগ্রী প্রদর্শিত হবে। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওইদিন সকাল ১১টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নারী উদ্যোক্তাদের ছয় দিনব্যাপী এক বাণিজ্য প্রদর্শনী শুরু হচ্ছে সোমবার। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের তৈরি পোশাক ও অন্যান্য ফ্যাশন সামগ্রী প্রদর্শিত হবে। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওইদিন সকাল ১১টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রদর্শনীটির আয়োজক ঢাকার পাকিস্তান হাই কমিশন এবং এর স্পন্সর ব্যাংক আল ফালাহ। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাই পাকিস্তান কমিশনের কমার্শিয়াল কাউন্সেলর জুলফিকার ইউনাস সাংবাদিকদের বলেন, "এ প্রদর্শনী বায়ারদের (ক্রেতা) দেশের বাইরে না যেয়ে পাকিস্তান, ভারত ও চীনের হাল ফ্যাশনের পোশাক ও অন্যান্য সামগ্রী কেনার সুযোগ এনে দেবে।" তিনি জানান, প্রদর্শনীতে ১২৫টি স্টল থাকবে। এর মধ্যে বাংলাদেশের ৯০টি, পাকিস্তানের ২১টি, ভারতের ১২টি এবং চীনের একটি। প্রদর্শনীতে সেলাই ও সেলাইবিহীন এমব্রয়ডারি করা ও এমব্রয়ডারিবিহীন কাপড়, নারী, পুরুষ ও শিশুদেও পোশাক, শাড়ি, ফতুয়া, জুতা, লেডিস ব্যাগ, কার্পেট, জুয়েলারি সামগ্রী, কুশন, বালিশের কভার, মসলা, খাদ্যপণ্য সহ বিভিন্ন জিনিস বিক্রির জন্য থাকবে। ক্রেতাদের জন্য সুন্দর ইফতারির ব্যবস্থা থাকবে বলেও জানান জুলফিকার। এ নিয়ে ষষ্ঠ বারের মতো এমন প্রদর্শনীর আয়োজন করছে পাকিস্তান হাই কমিশন। প্রথম ২০০৪ সালে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/এইচএ/২৩০০ ঘ.