২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদের ৩শ'কোটি টাকার বাজেট অনুমোদিত

জেলা পরিষদগুলোর চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রায় ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ অর্থ থেকে দেশের ৬১টি জেলা পরিষদের রাজস্ব ব্যয় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা পরিষদগুলোর চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রায় ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ অর্থ থেকে দেশের ৬১টি জেলা পরিষদের রাজস্ব ব্যয় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার বিভাগে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় প্রতিমন্ত্রী নানক জনকল্যাণমুখী উন্নয়ন প্রকল্প নিতে প্রশাসনের কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি বলেন, "শুধু উন্নয়ন প্রকল্প নিলেই চলবে না, জনকল্যাণমুখী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। এসব প্রকল্প বাস্তবায়নে তদারকি জোরদার করতে হবে।" কর্মকর্তাদের সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধনকারী হিসেবে কাজ করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কার্যালয় পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "সংশ্লিষ্ট কর্মকর্তারা তো কাজের তদারকি করেনই না, বরং অনেক সময় তাদের তদারকি করতে গিয়েও পাওয়া যায় না। এসব বন্ধ করে প্রশাসনকে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব জামান ও যুগ্ম-সচিব (প্রশাসন) প্রশান্ত ভুষণ বড়