২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে হবে: আতিউর

দেশে বিনিয়োগের ব্যাপারে প্রবাসীদের আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, "প্রবাসী অধ্যুষিত সিলেট অর্থনৈতিক দিক দিয়ে একটি সম্ভাবনাময় অঞ্চল। সিলেটের এই সম্ভাবনাকে কোনোভাবেই নষ্ট করা ঠিক হবে না। এ জন্য প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

সিলেট, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে বিনিয়োগের ব্যাপারে প্রবাসীদের আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, "প্রবাসী অধ্যুষিত সিলেট অর্থনৈতিক দিক দিয়ে একটি সম্ভাবনাময় অঞ্চল। সিলেটের এই সম্ভাবনাকে কোনোভাবেই নষ্ট করা ঠিক হবে না। এ জন্য প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে হবে।" বুধবার বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সিলেট চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন। তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংক কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঋণ প্রদান করছে। এবার কৃষকের মধ্যে যে ঋণ বিতরণ করা হবে তা কৃষকদের সত্যিকারের কাজে আসবে।" আতিউর বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে অর্থনেতিক মন্দা চলছে। এ মন্দার প্রভাব আমাদের দেশেও পড়তে পারে। সেটা যাতে না হয় তার জন্য বাংলাদেশ ব্যাংক সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।" বাংলাদেশ ব্যাংককে বিশ্বমানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গড়ে তোলার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি খন্দকার সিপার আহমদ, পরিচালক ফখর উদ্দিন আলী আহমদ, জিয়াউল হক ও সালেহ উদ দৌলা, নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের সভাপতি স্বর্ণলতা রায়, কয়লা আমদানিকারক গ্র"পের সাধারণ সম্পাদক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের বিভিন্ন শাখা ও বিভাগ পরিদর্শন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪০ ঘ.