২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল কোয়েনার একটেলের নতুন সিইও

মাইকেল কোয়েনার দেশের অন্যতম মোবাইলফোন অপারেটর একটেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইকেল কোয়েনার দেশের অন্যতম মোবাইলফোন অপারেটর একটেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন। তিনি চলতি বছরের ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জেফরি আহমেদ তামবির স্থলাভিষিক্ত হবেন বলে সোমবার একটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিক্রয়, বিপণন, সেবা ও প্রকল্প ব্যবস্থাপনায় কোয়েনারের দীর্ঘ ৩০ বছরের নির্বাহী নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তিনি নোকিয়া-সিমেন্স নেটওয়ার্কের ভারত-নেপাল উপ-অঞ্চলের প্রধান ও জাপান-কোরিয়া উপ-অঞ্চলের প্রধান , সিমেন্স মালয়েশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ভারতের এসপিসিএনএল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। একটেলে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে জেফরি আহমেদ তামবি এক্সিয়াটার অন্যতম কোনো কোম্পানির উচ্চপদে যোগ দেবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/এসকে/