ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, দুর্নীতি কমাতে সড়ক ও জনপথ বিভাগের কাজের দরপত্র সংক্রান্ত সব কাজ অনলাইনে হবে।
সড়ক ও জনপথ বিভাগের দরপত্রের ক্ষেত্রে আগামী দুই মাসের মধ্যে এ প্রক্রিয়া শুরু হবে।
পর্যায়ক্রমে সরকারের অন্যান্য মন্ত্রণালয়,বিভাগ ও সংস্থার দরপত্র সংক্রান্ত কাজও অনলাইন করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রবার্ট জুকাম এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, "শুধু দরপত্র আহ্বান নয়, দরপত্র জমা নেওয়া থেকে শুরু করে এ সংক্রান্ত সকল কাজ অনলাইনে করা হবে।"
এর জন্য একটি বেসরকারি সংস্থা কাজ করছে বলেও জানান তিনি।
মুহিত বলেন, "দুর্নীতি কমাতে এবং সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্র"তি পূরণেরই একটি অংশ।"
এ প্রসঙ্গে তিনি বলেন, "জমি নিবন্ধনসহ ভূমি মন্ত্রণালয়ের জমি সংক্রান্ত কাজও অনলাইনের আওতায় নিয়ে আসা হবে। যাতে কম্পিউটারে একটি 'ক্লিক' করলেই জানা যায়, জমির প্রকৃত মালিক কে। আগে অন্য কোনও মালিক ছিল কি না। জমি নিয়ে কোনও সমস্যা আছে কি না।"
এর ফলে দরপত্র জমা দেওয়া নিয়ে অনাকাক্সিক্ষত ঘটনাও কমবে বলে আশা প্রকাশ করেন মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এজে/১৯০৭ঘ.
bdnews24