২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে বিশ্ব ব্যাংকের ১৩০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

সোলার হোম সিস্টেমের মাধ্যমে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাংলাদেশকে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার আইডিএ ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। শনিবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ ঋণ 'রুরাল ইলকট্রিফিকেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ক্রেডিট' প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থায়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোলার হোম সিস্টেমের মাধ্যমে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাংলাদেশকে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার আইডিএ ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। শনিবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ ঋণ 'রুরাল ইলকট্রিফিকেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ক্রেডিট' প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থায়ন। বিশ্বব্যাংকের রেয়াতি শাখা আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) এই ঋণ ১০ বছরের রেয়াতসহ ৪০ বছর মেয়াদী। অতিরিক্ত অর্থে ৩ লাখ বাড়িতে সোলার হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ফ্লয়েড। প্রকল্পের আওতায় ২০০৩ সাল থেকে প্রায় ৬ লাখ গ্রাহককে বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২২০০ ঘ.