২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১ হাজার ইউনিয়ন কৃষি ব্যাংকের সেবা পাবে: মুহিত

শাখার সংখ্যা বাড়িয়ে কৃষি ব্যাংকের সেবা সমপ্রসারিত করা হবে আরও এক হাজার ইউনিয়নে। গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতের উন্নয়নে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাজধানীর গুলশানে শুটিং ফেডারেশন মিলনায়তনে কৃষি ব্যাংকের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- শাখার সংখ্যা বাড়িয়ে কৃষি ব্যাংকের সেবা সমপ্রসারিত করা হবে আরও এক হাজার ইউনিয়নে। গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতের উন্নয়নে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাজধানীর গুলশানে শুটিং ফেডারেশন মিলনায়তনে কৃষি ব্যাংকের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, "কৃষি খাতের উন্নয়ন ও সত্যিকার অর্থে প্রকৃত কৃষকদের সেবা নিশ্চিত করতে হলে কৃষি ব্যাংকের আরও শাখার প্রয়োজন। দেশে এখনও অনেক ইউনিয়ন রয়েছে যেগুলো কৃষি ব্যাংকের কোনও ধরনের সেবা পায় না। এ বিষয়টি বিবেচনায় রেখে আরও এক হাজার ইউনিয়নের কৃষকরা যাতে কৃষি ব্যাংকের সেবা পান, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে।" বর্তমানে দেশের ৫টি বিভাগে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৫২টি এবং রাজশাহী বিভাগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৬৪টি শাখা রয়েছে। অর্থাৎ মোট শাখার সংখ্যা ১ হাজার ৩১৬টি। প্রায় ১৫ কোটি মানুষের এ দেশে গড়ে ১ লাখ ১৪ হাজার গ্রাহকের জন্য রয়েছে একটি শাখা। প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) গ্রাহকদের হাতে দ্রুত পৌঁছে দিতে কৃষি ব্যাংককে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মুহিত বলেন, "যেহেতু আপনাদের শাখা গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত তাই প্রবাসীদের পাঠানো টাকা গ্রাহককে দ্রুত পৌঁছে দিতে আপনাদেরই সবচেয়ে সুবিধা হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে ব্যাংককে ডিজিটালাইজেশন করা ছাড়া এ কাজটি খুবই কঠিন।" খুব অল্প সময়ের মধ্যে কৃষি ব্যাংকের কার্যক্রম ডিজিটালাইজড করার তাগিদও দেন তিনি। মুহিত বলেন, আমাদের গ্রামগুলোর টাকা (সঞ্চয়) শহরে চলে আসে। এ কারণে গ্রামের কাক্সিক্ষত উন্নয়ন হয় না। গ্রামের সঞ্চয় যাতে গ্রামেই বিনিয়োগ হয় এবং কৃষি খাতের আরও বেশি উন্নয়ন হয় সে বিষয়টি বিবেচনায় রেখে ব্যাংকগুলোকে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আবুল বারকাত, কৃষি ব্যাংকের ব্যস্থাপনা পরিচালক মোখতার হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৪২৮ ঘ.