২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রথম আলো-ডেইলি স্টার মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে সাহায্য করেছিল'

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান অভিযোগ করেছেন, দেশের বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নের সাহায্য করেছিল। দৃশ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সালমান আরও অভিযোগ করেন, এ দুটি পত্রিকা এখন 'মাইনাস ওয়ান ফর্মুলা' বাস্তবায়নের চেষ্টা করছে। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 06:43 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান অভিযোগ করেছেন, দেশের বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নের সাহায্য করেছিল। দৃশ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সালমান আরও অভিযোগ করেন, এ দুটি পত্রিকা এখন 'মাইনাস ওয়ান ফর্মুলা' বাস্তবায়নের চেষ্টা করছে। সোমবার রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থার সুযোগ নিয়ে এ দুটি পত্রিকা 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নে উঠে পড়ে লেগেছিল। তবে তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। এখন তারা 'মাইনাস ওয়ান' ফর্মুলা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে।" তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের পুঁজিবাজার অস্থিতিশীল এবং বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করতে এ দুটি পত্রিকা দীর্ঘদিন ধরে 'প্রচারণা' চালাচ্ছে। উভয় পত্রিকা এক যুক্ত বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছে। আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বলেন, "বেক্সিমকোর কোনো প্রতিষ্ঠান এখন ঋণখেলাপি নয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে ইতোমধ্যেই সব প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল (রিশিডিউল) করা হয়েছে।" তিনি বলেন, "দীর্ঘদিন ধরে এ দুটি জাতীয় দৈনিক দেশের অন্যতম বৃহত্তম গোষ্ঠী বেক্সিমকোর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশন ও অনবরত অসৎ প্রচারণা চালিয়ে আসছে। বেশ কয়েকবছর ধরে তাদের এ হীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চলছে। এতদিন উপেক্ষা করে এলেও বিষয়টি এখন জনতার আদালতে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি।" এ দুটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, "অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলছি। মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে খুব শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" সালমান রহমান বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বেক্সিমকো গ্রুপ আজ দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ীক গোষ্ঠী। এর অধীনে রয়েছে বিভিন্ন ধরনের কয়েকটি শিল্প ও সেবা প্রতিষ্ঠান। বেক্সিমকো গ্রুপ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরে গ্রুপের ভাইস চেয়ারম্যান বলেন, "সব বাধা বিপত্তি সত্ত্বেও এখন পর্যন্ত আমরা সরাসরি ৩৫ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমাদের বার্ষিক টার্নওভার এক হাজার ৬৫০ কোটি টাকা। পুঁজিবাজারে গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের সম্মিলিত বাজার মূলধন ১২০ কোটি মার্কিন ডলার। এক লাখ ৫২ হাজার শেয়ারহোল্ডারের আস্থা নিয়ে পথ চলছি আমরা।" ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ১৫ শতাংশেরও বেশি শেয়ার বেক্সিমকো গ্রুপের বলে জানান সালমান রহমান। এ প্রসঙ্গে তিনি জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডেরই (বিপিএল) রয়েছে ৬৫ হাজার শেয়ারহোল্ডার। এককভাবে দেশে কোনো প্রতিষ্ঠানের এটিই সর্বোচ্চ শেয়ারহোল্ডার সংখ্যা। বিপিএল একমাত্র বাংলাদেশী কোম্পানি যা লন্ডন স্টক একচেঞ্জে তালিকাভুক্ত। উচ্চ বেতনে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেক্সিমকো সুনামের সঙ্গে বিশ্বের অনেক দেশে পণ্য ও সেবা রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিক রাখছে। সালমান বলেন, "দীর্ঘ পথপরিক্রমায় বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে আমাদের। তা সত্ত্বেও আমরা সর্বদাই আমাদের জনবল ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় সচেষ্ট রয়েছি। আমাদের চেষ্টা সবসময় সফল হয়েছে- এই দাবি আমরা করবো না। আর সফল হতে না পারার পেছনের কারণগুলো সবসময় ব্যবসায়িক ছিল তাও কিন্তু নয়। "বিগত কয়েক বছর ধরে এই দুটি পত্রিকা অত্যন্ত সচেতনভাবে আমাদের গতিরোধ করার অপপ্রয়াস চালিয়ে আসছে। আমাদের প্রবৃদ্ধি, রপ্তানি স