২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই'র সামনে বেক্সিমকো'র বিনিয়োগকারীদের বিক্ষোভ

বেক্সিমকো গ্র"পের ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি অংশ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছে। তারা ডিএসই চেয়ারম্যানকে এ বিষয়ে একটি স্মারকলিপিও দিয়েছে। ওই বিনিয়োগকারীদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বেক্সিমকো গ্র"পের বিরুদ্ধে একটি 'গভীর ষড়যন্ত্র এবং নেতিবাচক প্রচারণা' চালানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেক্সিমকো গ্র"পের ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি অংশ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছে। তারা ডিএসই চেয়ারম্যানকে এ বিষয়ে একটি স্মারকলিপিও দিয়েছে। ওই বিনিয়োগকারীদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বেক্সিমকো গ্র"পের বিরুদ্ধে একটি 'গভীর ষড়যন্ত্র এবং নেতিবাচক প্রচারণা' চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে এ প্রতিষ্ঠানের দুই লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী গভীর সঙ্কট ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিক্ষোভকালে তারা 'দুই লাখ বিনিয়োগকারী বাঁচাও, বেক্সিমকোর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়াও', 'শুধু বেক্সিমকো গ্র"পের তদন্ত কেন ঢাকা স্টক এক্সচেঞ্জ জবাব চাই'সহ নানা শ্লোগান দেয়। গত শনিবার গ্র"পের ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমান বেক্সিমকোর বিরুদ্ধে 'প্রতিহিংসামূলক প্রচারণার' অভিযোগে দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/২২২০ঘ.