সাভার, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ডিইপিজেড) বিদেশি মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার ১৮৯ শ্রমিককে বুধবার বরখাস্ত করা হয়েছে।
এ ছাড়া কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে দু'দিনের জন্য।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মহা-ব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিইপিজেডে তাইওয়ানের মালিকানাধীন 'শাইন ফ্যাশন কোম্পানি লিমিটেড'র ১৮৯ শ্রমিককে কর্তৃপক্ষ বরখাস্ত করেছে।
বিভিন্ন সময় কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে ওই শ্রমিকদের বরখাস্ত করা হয় বলে তিনি জানান। তবে বরখাস্ত শ্রমিকদের বেপজার নিয়ম অনুযায়ী, চার মাসের বেতন-ভাতা দেওয়া হয়েছে।
শ্রমিক বরখাস্ত করায় কারখানায় গোলযোগ দেখা দিতে পারে বলে আশঙ্কা করে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটবমের সাভার প্রতিনিধি সেলিম আহমেদ জানান।
তিনি বলেন, বরখাস্ত শ্রমিকদের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/০০৪০ ঘ.
bdnews24