ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি দক্ষ এবং কার্যকর বিতরণ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে মফস্বল এলাকায় উৎপাদিত পণ্য সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চুক্তি করেছে 'স্বপ্ন' এবং 'ক্যাটালিস্ট'।
মঙ্গলবার এ দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়। 'ক্যাটালিস্ট'-এর মহা-ব্যবস্থাপক জেমস্ ব্লিওয়েট এবং 'স্বপ্ন'-এর প্রধান অপারেটিং কর্মকর্তা আসিফ ইকবাল নিজ নিজ কোম্পানীর পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, গ্রামের কৃষকদের স্বার্থ রক্ষা এবং ক্রেতাদের অধিকার নিশ্চিত করার জন্য উভয় প্রতিষ্ঠান একত্রে কাজ করবে।
অপেক্ষাকৃত কম দামে মানসম্পন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সবার কাছে পৌঁছে দিতে চায় রিটেইল চেইন 'স্বপ্ন'। আর কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য তাদের ব্যবসা সহায়ক তথ্য প্রদান করবে ক্যাটালিস্ট।
'স্বপ্ন' হচ্ছে এসিআই গ্র"পের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিক্স লিমিটেড-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। আর 'ক্যাটালিস্ট' হচ্ছে একটি বেরসকারি উন্নয়ন সংস্থা।
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় এসিআই লজিস্টিক্স লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি সই করা হয়।
রিটেইল চেইন 'স্বপ্ন' রাজধানী ঢাকাসহ দেশের বেশকিছু জেলা শহরে তাদের কার্যক্রম শুরু করেছে। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে তা ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে
bdnews24