২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতি মুনাফাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: বণিজ্যমন্ত্রী

রমজান মাসে বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের বেশি মুনাফা না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজান মাসে বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের বেশি মুনাফা না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, স্বাভাবিক মুনাফা না করে যারা অতি মুনাফা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তার কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, "নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পর্যায়ে নির্দেশ দেয়া হবে।" পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য আমদানি করে ডিলারের মাধ্যমে সারা দেশে তা বিক্রি করা হবে বলে তিনি জানান। ফারুক খান বলেন, এসব পণ্য সারা দেশে এক হাজার দু'শ' ডিলারের মাধ্যমে (প্রতি উপজেলায় ২ জন এবং জেলা সদরে ৩ জন ও প্রতি ওয়ার্ডে ২ জন করে) বিক্রি করা হবে। রমজানে পণ্যের সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে দাম বাড়বে বলে মনে হয় না বলে মত প্রকাশ করেন ফারুক খান। তিনি বলেন, এ মুহূর্তে আমদানি পরিস্থিতিও সন্তোষজনক। আশা করা হচ্ছে আসন্ন রমজানে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। টিসিবি'র মাধ্যমে আগস্টের মধ্যে ২৫ হাজার মেট্রিক টন ভোজ্য তেল, সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি ও ৩ হাজার মেট্রিক টন ডাল আমদানি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। সারা দেশে ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করা হবে কিনা জানতে চাইলে ফারুক খান বলেন, যাদের ডিলার লাইসেন্স, টিআইএন নম্বর, ব্যাংক সলভেন্সি ও পণ্য রাখার গুদাম থাকবে তারাই ডিলার হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এর আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভূটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ডাসো ব্যাপ কেসাং সাক্ষাত করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যগ্ম-সচিব মো. রুহুল আমিন সরকার এবং ভূটান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি চিম শেরিং উপস্থিত ছিলেন। সাক্ষাত শেষে বানিজ্যমন্ত্রী বলেন, ভূটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স