২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেল উত্তোলন ও বিক্রি বন্ধ রেখেছেন সিলেটের ব্যবসায়ীরা

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমানোসহ তিনদফা দাবিতে রোববার সকাল থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ করে দিয়েছেন সিলেট বিভাগের জ্বালানি তেল ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

সিলেট, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমানোসহ তিনদফা দাবিতে রোববার সকাল থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ করে দিয়েছেন সিলেট বিভাগের জ্বালানি তেল ব্যবসায়ীরা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি মহসিনুর রশীদ বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনদফা দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের ন্যায্য দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে।" জ্বালানি তেল ব্যবসায়ীদের তিনদফা দাবি হলো- সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম ৪০০ টাকা এবং ডিলার কমিশন ২০ শতাংশ নির্ধারণ, যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের সঙ্গে এলপি গ্যাস বিক্রির চুক্তি বাতিল, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বার্জ ডিপো সচল রাখা ও বুড়িগঙ্গা ফ্লোটিং পাম্প লিমিটেডের ডিপো অপসারণ এবং মোগলাবাজারে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পূর্ণাঙ্গ ডিপো চালু। এসব দাবি বাস্তবায়নের জন্য তেল ব্যবাসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর রোববার ব্যবসায়ীরা তেল উত্তোলন ও বিপণন বন্ধ করে দেন। সিলেট নগরীর দক্ষিণ সুরমায় অবস্থিত আলী ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী আরজুমান্দ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিলাররা রোববার তেল সরবরাহ করেননি। ফলে ফিলিং স্টেশন খোলা রাখলেও আমরা যানবাহন মালিক ও চালকদের কাছে তেল বিক্রি করতে পারিনি।" সিলেট জেলা ট্রাক মালিক গ্র"পের সভাপতি সালেহ আহমদ খসরু বলেন, "পাম্পে জ্বালানি তেলা না পেয়ে আমরা বিপাকে পড়েছি। রোববার কিছু পাম্পে তেল পেলেও ব্যবসায়ীদের আন্দোলন অব্যাহত থাকলে সোমবার হয়ত কোনো পাম্পেই তেল পাওয়া যাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৭ ঘ.