ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন বছর ধরে কালো টাকা সাদা করার যে প্রস্তাব বাজেটে রাখা হয়েছে, তাতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি শনিবার বলেছেন, "বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার ধরনে কোনও পরিবর্তন আনা যায় কি না, সে বিষয়টি বিবেচনা করা হবে।"
তবে কোন ক্ষেত্রে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হবে, তা স্পষ্ট করেননি অর্থমন্ত্রী।
গত ১১ জুন সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি আগামী ৩ বছর কোনও প্রশ্ন ছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন। এর আগে বিভিন্ন সরকার টাকা সাদা করার সুযোগ দিলেও এত দীর্ঘ সময় ধরে তা কখনোই দেওয়া হয়নি।
শনিবার হোটেল শেরাটনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত 'বাংলাদেশের অর্থনীতির সা
bdnews24