ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেক্সিমকো টেক্সটাইল তার শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।
বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত ২৫ তম বার্ষিক সাধারণ সভায় ২০০৮ সালের শেয়ারহোল্ডারদের জন্য এ ঘোষণা দেওয়া হয় বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেক্সটেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএফ রহমান সভায় সভাপতিত্ব করেন। বেক্সটেক্সের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান ও পরিচালক এমএ কাসেম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১৯৮, ৪৯৩, ৪১৬টি শেয়ার ৬, ৩৫১, ৭৮৯, ৩০২ টাকা ঋণের বিপরীতে ৩২ টাকা মূল্যে বিদেশী কোম্পানি সিডিসি, ডিইজি, মারুবেনী করপোরেশন এবং বেক্সিমকো গ্র"পের বেক্সিমকো লি:, বেক্সিমকো হোল্ডিংস লি:, শাইনপুকুর সিরামিকস লি:, নিউ ঢাকা ইন্ডাষ্ট্রিজ লি: ও বাংলাদেশ অনলাইন লিমিটেড অথবা তাদের মনোনীত কোম্পানিকে কোম্পানী আইন অনুযায়ী ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে দেওয়ার বিষয়টি অনুমোদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২১৩৯ঘ.
bdnews24