২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশে ফিরছেন বৃহস্পতিবার

ইন্দোনেশিয়ায় ব্যাংক ও আর্থিক খাত বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এবং শ্রীলংকায় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বার্ষিক সভায় যোগদান শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ায় ব্যাংক ও আর্থিক খাত বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এবং শ্রীলংকায় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বার্ষিক সভায় যোগদান শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। গভর্নরের প্রটোকল অফিসার এ এফ এম আসাদুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত 'ব্যাংক ইন্দোনেশিয়া আন্তর্জাতিক সম্মেলন- ২০০৯' সেদেশের বালি শহরে ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বিশ্ব অর্থনীতির চলমান মন্দা এবং ব্যাংক ও আর্থিক খাত নিয়ে আলোচনা হয়েছে বলে আসাদুজ্জামান জানান। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নেন। বালিতে আন্তর্জাতিক সম্মেলন শেষ করে আকু'র বার্ষিক সভায় যোগ দিতে শ্রীলংকায় যান আতিউর রহমান। শ্রীলংকার রাজধানী কলম্বোয় ১৬ ও ১৭ জুন এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আতিউর রহমানের এটাই প্রথম বিদেশ সফর। আসাদুজ্জামান জানান, দুপুর পৌনে ১২ টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে গভর্নর শ্রীলংকা থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২৩০০ ঘ.