আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭ বিলিয়ন (৭০০ কোটি ডলার) ডলার অতিক্রম করেছে।
এর আগে কখনই রিজার্ভ ৭০০ কোটি ডলারের কোঠা স্পর্শ করেনি। এক্ষেত্রে মূল অবদান রেখেছে রেমিটেন্স। গত মে মাসে ৮৯ কোটি ৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে আসে। যা এক মাসে সর্বোচ্চ।
চলমান মন্দার মধ্যেও রেকর্ড গড়া এ রিজার্ভ দেশের অর্থনীতির জন্য বড় 'সুসংবাদ' হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থনীতিবিদরা বলছেন, এই রিজার্ভ দিয়ে পাঁচ মাসের বেশি সময় ধরে আমদানি ব্যয় মেটানো সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, রোববার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৬৯৩ কোটি ৪০ লাখ ডলার। সোমবার সকালে (ওপেনিং) এ রিজার্ভের পরিমাণ ছিল ৬৯৪ কোটি ৫০ লাখ ডলার।
দিন শেষে এ রিজার্ভের পরিমাণ বেড়ে ৭০০ কোটি ডলার অতিক্রম করেছে বলে নাম প্রকাশ না করার শর্তে ওই বিভাগের এক কর্মকর্তা সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিকালে অর্থমন্ত্রী মুহিত সংসদে জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা মজুদের পরিমাণ ৭ বিলিয়ন ডলার। নির্ধারিত বাজেট আলোচনার ফাঁকে স্পিকারের অনুমতি নিয়ে ৩০০ ধারায় বক্তব্যে অর্থমন্ত্রী সংসদকে এ 'সুসংবাদ' দেন।
গত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১০ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। যা তিন মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট।
আন্তর্জাতিক মান অনুযায়ী, যে কোনও দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমােৈণ বিদশিক মুদ্রা থাকতে হয়।
মূলত প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) প্রবাহ বৃদ্ধির কারণেই রিজার্ভ ৭০০ কোটি ডলার অতিক্রম করেছে। বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব এখনও দেশের রেমিটেন্স প্রবাহে পড়েনি।
চলতি ২০০৮-০৯ অর্থবছরের প্রথম ১১ মাসেই (জুলাই-মে) আগের অর্থবছরের পুরো সময়ের (১২ মাস) চেয়ে প্রায় এক বিলিয়ন ডলার (১০০ কোটি) বেশি রেমিটেন্স দেশে এসেছে।
রেমিটেন্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০০৮-০৯ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৮৭৬ কোটি ৪৯ লাখ (৮ দশমিক ৭৬ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে এসেছে।
গত ২০০৭-০৮ অর্থবছরে ৭৯১ কোটি ৪৭ লাখ (৭ দশমিক ৯১ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।
বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব শুরু হওয়ার পর থেকেই দাতাসংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি বলে আসছে মন্দার কারণে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক রেমিটেন্স আশঙ্কাজনক হারে কমে যাবে। স্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরাও একই ধরনের আশঙ্কা করছিলেন। কিন্তু তাদের সবার আশঙ্কার যথার্থতার প্রকাশ এখনও ঘটেনি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে ৮৮ কোটি ১৩ লাখ ডলারের রেমিটেন্স দেশে আসে। জানুয়ারি মাসে আসে ৮৫ কোটি ৯০ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই মাসে ৮২ কোটি ০৭ লাখ ডলারের রেমিটেন্স দেশে আসে। আগস্ট মাসে আসে ৭২ কোটি ১৯ লাখ ডলার। সেপ্টেম্বরে ৭৯ কোটি ৪৫ লাখ ডলার, অক্টোবরে ৬৪ কোটি ৮৫ লাখ ডলার, নভেম্বরে ৭৬ কোটি ১৪ লাখ ডলার এবং ডিসেম্বরে ৭৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিটেন্স দেশে আসে। গত ফেব্র"য়ারি মাসে ৭৮ কোটি ৪৫ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
সর্বশেষ গত মে মাসে ৮৯ কোটি ৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে আসে। যা এক মাসে সর্বোচ্চ।
এপ্রিল মাসে প্রবাসী বাংলাদেশিরা ৮৫ কোটি ৭০ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠান।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক অর্থনীতিবিদ জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটানোর পরও যদি রিজার্ভ ৭ বিলিয়ন ডলার অতিক্রম করে তাহলে আমাদের অর্থনীতির জন্য অবশ্যই ভালো।"
তবে সা
bdnews24