ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে সামাজ্যবাদী সংস্থার পরামর্শ বাস্তবায়নের দলিল বলে অভিহিত করেছে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি।
শুক্রবার দলের সভাপতি নির্মল সেন ও সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
তারা বলেন, ''এই বাজেট উচ্চাভিলাষী ও গতানুগতিক। এটা দিন বদলে কোনো ভূমিকা রাখবে না।''
বিবৃতিতে আরো বলা হয়, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে ঘুষ, দুর্নীতি ও দুবৃত্তায়নকে উৎসাহিত করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সম্ভাবনাময় পাটখাত ও গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। ব্যক্তি মালিকানার নামে সেবা খাতের বাণিজ্যিকীকরণের ফরমায়েশ রয়েছে এতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৪৭ ঘ.
bdnews24