২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরও বেশি ধরা যেত: সিপিডি

২০০৯-১০ সালের প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে 'আশ্চর্যজনক' বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বাজেট পর্যালোচনা করে এ গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরও বেশি ধরা যেত। এর ভিত্তিতে প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয় বলে মনে করছে সিপিডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 06:49 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ সালের প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে 'আশ্চর্যজনক' বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বাজেট পর্যালোচনা করে এ গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরও বেশি ধরা যেত। এর ভিত্তিতে প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয় বলে মনে করছে সিপিডি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের জন্য ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার গত বছরের বাজেটের চেয়ে ১৫ শতাংশ বেশি। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রাকে দুর্বল দিক বলে চিহ্নিত করে সিপিডির সম্মানিত ফেলো ও সাবেক নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য শুক্রবার বলেন, "প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা আশ্চর্যজনক। অনেক বাধা বিপত্তির মধ্যেও গত বছরে ৫ দশমিক ৯ শতাংশ অর্জিত হয়েছিল। এবার নির্বাচিত সরকারের সময়ে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এই অবস্থায় প্রবৃদ্ধির যে হার নির্দিষ্ট করা হয়েছে তা স্পষ্ট নয়। তা ইঙ্গিত করছে, আমরা পেছনের দিকে এগুচ্ছি। "সে বিবেচনায় এ বাজেট উচ্চাভিলাষী তো নয়ই, বরং বাস্তবতার চেয়েও নিচে রয়েছে।" বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আগামী অর্থবছরে ৫টি বিষয়কে মূল চ্যাালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে সিপিডি। এর মধ্যে রয়েছে