২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর আদায়ে র‌্যাবকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব

কর আদায়ে গতিশীলতা আনার জন্য কর কর্মকর্তাদের সহায়তা প্রদানকারী সংস্থার তালিকায় র‌্যাবকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি আয়কর বিভাগের জনবল বৃদ্ধি ও গবেষণা শাখা গঠনেরও প্রস্তাব করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর আদায়ে গতিশীলতা আনার জন্য কর কর্মকর্তাদের সহায়তা প্রদানকারী সংস্থার তালিকায় র‌্যাবকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি আয়কর বিভাগের জনবল বৃদ্ধি ও গবেষণা শাখা গঠনেরও প্রস্তাব করেন তিনি। বৃহস্পতিবার অর্থমন্ত্রী নতুন অর্থবছরের জন্য মোট ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। অর্থমন্ত্রী বলেন, "আয়কর বিভাগের বর্তমান অবকাঠামো এবং জনবল দিয়ে ক্রমবর্ধমান রাজস্ব আদায় করা সম্ভব নয়।" ১৯৯২-৯৩ অর্থবছরে সর্বশেষ আয়কর বিভাগের কাঠামো ও জনবল বৃদ্ধি করা হয়। আয়কর আদায় ৭ গুণ বেড়েছে উল্লেখ করে মুহিত কর আদায়ে আয়কর অনুবিভাগের জনবল বৃদ্ধিরও প্রস্তাব করেন। তিনি বলেন, "এতে টেরিটোরিয়াল জোন এবং আপিল জোন বাড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/টিআর/২৩৪৮ ঘ.